রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজা ঘিরে নীলফামারীতে এসআরবি-১৩’র নিরাপত্তা জোরদার

ছবি: প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা ঘিরে নীলফামারীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নীলফামারী কেন্দ্রীয় কালী মন্দিরে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানানো হয়।

এসআরবি-১৩ জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, পূজামণ্ডপে হামলা-ভাঙচুর কিংবা প্রতিমা ও পূজার উপকরণ নষ্টের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, যাচাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না। অনলাইনে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সাইবার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে এসআরবি-১৩। পাশাপাশি কোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ঘিরে নীলফামারীতে এসআরবি-১৩’র নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream