বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম। ইউনিয়নের মানুষের সেবা, এলাকার উন্নয়ন এবং সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। কামরুল ইসলাম উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মৃত মহর মোল্লার ছেলে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তিনি জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছেন। পাশাপাশি রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার নেতা-কর্মীদের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে কামরুল ইসলাম বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে একাধিক মামলার শিকার হয়েছেন। বিভিন্ন সময়ে কারাভোগ করেছেন এবং তাঁর দাবি, তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার আশঙ্কায় দীর্ঘ ১৭ বছর নিজ এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারেননি বলেও জানান তিনি।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে কামরুল ইসলাম বলেন, জীবনের শুরু থেকেই তাঁদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে সরে যাননি। দলের শুরু থেকেই শামা আপার সঙ্গে কাজ করছেন এবং ভবিষ্যতেও দলের সঙ্গে থাকতে চান।

কামরুল ইসলাম আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনগণের জন্য কাজ করার অভিজ্ঞতা এবং এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার ভিত্তিতে তিনি দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী। মনোনয়ন পেলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream