শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

ডোমারে ইউএনওর সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ডোমারে ইউএনওর সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
ডোমারে ইউএনওর সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার নবগঠিত কমিটি। এ সময় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনসংক্রান্ত কাগজপত্র ইউএনওর কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখী, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মাহাবুর রহমান মিলন এবং সদস্য দেলোয়ার হোসেন, নুর এ আলম, সুমন রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী সাংবাদিকদের উদ্দেশে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে ডোমার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি কার্যক্রম শুরু করেছে। তারা সাংবাদিকতার মানোন্নয়ন এবং নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিষয় : নীলফামারী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ডোমারে ইউএনওর সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার নবগঠিত কমিটি। এ সময় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনসংক্রান্ত কাগজপত্র ইউএনওর কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখী, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মাহাবুর রহমান মিলন এবং সদস্য দেলোয়ার হোসেন, নুর এ আলম, সুমন রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী সাংবাদিকদের উদ্দেশে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে ডোমার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি কার্যক্রম শুরু করেছে। তারা সাংবাদিকতার মানোন্নয়ন এবং নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার