বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার কোনো বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা বা সমর্থন নেই।
শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনার বক্তব্য দেওয়া অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ একটি বেসরকারি উদ্যোগ। এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।
রণধীর জয়সওয়াল বলেন, ওই ফোরামে দেওয়া বক্তব্যগুলোর প্রতি ভারত সরকারের কোনো সমর্থন নেই। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলোর সঙ্গেও ভারত সরকার একমত নয়।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করে যাবে।
মতামত