মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
চোখের সামনেই সহকর্মীর মৃত্যু, সোহেল খানকে নিয়ে যা লিখলেন জয়

চোখের সামনেই সহকর্মীর মৃত্যু, সোহেল খানকে নিয়ে যা লিখলেন জয়

সোহেল খানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জয়। সেখানে সহকর্মীর মৃত্যুর আগের মুহূর্তের ঘটনা তুলে ধরেছেন তিনি।জয় জানান, বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং চলছিল। সেদিন সকালে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিংয়ের জন্য প্রস্তুত হন সোহেল খান। তাকে নিতে গাড়িও হোটেলের নিচে অপেক্ষা করছিল।এ সময় প্রোডাকশনের একজন সদস্য তাকে ডাকতে রুমে যান। কিন্তু রুম থেকে বের হওয়ার সময়ই হঠাৎ মাটিতে পড়ে যান সোহেল খান। এরপর তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।জয়ের পোস্ট অনুযায়ী, সকালে নাশতায় ড্রাগন ফল খাওয়ার কারণে এমন হয়েছে কি না, তা নিয়ে প্রথমে সবার মধ্যে ধারণা তৈরি হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে জয় লেখেন, প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। তার মৃত্যুতে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন সেহেল খান। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন।  তারর অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা ছিল বিশেষ। অভিনেতা নিজেই একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।  তার ভাষ্য অনুযায়ী, ফারুকী তাকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে ছিলেন কঠোর। বয়সে ছোট হলেও ফারুকীর কাছে অভিনয়ের প্রয়োজনে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেলকে। তবে বিষয়টি নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)। এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’–এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেন। সোহেল খানকে দেখা গেছে ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায়। সেখানে তিনি অভিনয় করেছেন একটি গ্যারেজের মালিকের চরিত্রে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন তিনি। নিজের চরিত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream