মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট

নিজস্ব প্রতিবেদক:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।তবে প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে যে, ২২ অক্টোবরের পর এই সুবিধা আর বলবৎ থাকবে না। আগামী ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী পুনরায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream