শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নারী ও কন্যাশিশুর সুরক্ষায় রাণীশংকৈলে আলোচনা সভা

নারী ও কন্যাশিশুর সুরক্ষায় রাণীশংকৈলে আলোচনা সভা

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: নারী ও কন্যাশিশুর সুরক্ষা সুনিশ্চিত করি, সহিংসতা ও বৈষম্যমুক্ত নিরাপদ সমাজ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদের আয়োজনে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটনসহ সংশ্লিষ্টরা।বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে।রালী শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ মৎস্য কর্মকর্তা আব্দুল জলিলও সমবায় কর্মকর্তা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream