বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বাউফলের পথে পথে হুমায়ুন কবির, শুনছেন পৌরবাসীর কথা

বাউফলের পথে পথে হুমায়ুন কবির, শুনছেন পৌরবাসীর কথা

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পৌর নির্বাচন সামনে রেখে বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে ছুটছেন মেয়র প্রার্থী ও বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। প্রচারণার শুরুতেই তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, শুনছেন তাদের নাগরিক সমস্যা ও প্রত্যাশার কথা।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি পৌর এলাকার নানা সমস্যা নিয়ে মতবিনিময় করেন।গণসংযোগকালে হুমায়ুন কবির ভোটারদের কাছে গিয়ে জানতে চান তাদের এলাকার নাগরিক সুবিধার চিত্র। রাস্তাঘাট, ড্রেনেজ, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও সড়কবাতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা।হুমায়ুন কবির বলেন, পৌরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেই তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি নাগরিক সেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, পৌরসভার উন্নয়নে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।গণসংযোগের সময় স্থানীয় ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন হুমায়ুন কবির। এ সময় তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তাঁর সমর্থকেরা এ সময় উপস্থিত ছিলেন।

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ ঘটনা ঘটে। আহত রমিজ মৃধা ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমিজ মৃধা বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় জিসান মৃধা (২০), কামাল, সাইদ হাওলাদার ও ভুট্টু হাওলাদারসহ ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রমিজ মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ মৃধা। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে জিসানকে মারধর করেন রমিজ এমন দাবি স্থানীয়দের। ওই ঘটনার জের ধরে গতকাল শনিবারের হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘রমিজ মৃধার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream