মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জলসীমার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ‘এফবি নাঈম’ নামক মৎস্য ট্রলারসহ ১২ জন জেলেকে সফলভাবে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা।গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা সত্ত্বেও রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সী স্টেট ৪-এর উত্তাল সমুদ্র পরিস্থিতি উপেক্ষা করে বানৌজা পদ্মা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার তীব্র অনুসন্ধান শেষে রাডারের সাহায্যে ভাসমান ট্রলারটি শনাক্ত করা হয় এবং রাত প্রায় সাড়ে দশটায় ট্রলারসহ ১২ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।উদ্ধার অভিযانের সময় নৌবাহিনীর সদস্যরা বিপন্ন জেলেদের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন। পাশাপাশি, মাছ ধরার সময় আহত হওয়া এক জেলেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের ঝুঁকি সত্ত্বেও বানৌজা পদ্মা ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টোয়িং করে সুন্দরবন সংলগ্ন দুবলার চরে অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের নিকট নিয়ে যায় এবং পরবর্তীতে ট্রলার ও জেলেদের কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে।উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি সাগরে যাত্রা করেছিল। এরপর গত ৯ সেপ্টেম্বর রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ১২ জন জেলেসহ এটি বঙ্গোপসাগরে ভাসতে থাকে। সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিপদগ্রস্ত জেলে ও নৌযান রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এমন মানবিক ও পেশাদার পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার (১২ সেপ্টেম্বর)ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ওই দিন আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream