মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রুশ হামলার ধ্বংসস্তূপে অক্ষত এক টুকরো স্মৃতি

রুশ হামলার ধ্বংসস্তূপে অক্ষত এক টুকরো স্মৃতি

ইউক্রেনের টেনিস তারকা দায়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্লাট ধ্বংস হয়ে গেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায়। হামলার পর শুধু ফ্রেঞ্চ ওপেনের বিখ্যাত ‘রোলাঁ গারোঁ’ তোয়ালে ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। খবর বিবিসির।  শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র আমাদের ওডেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। প্রতীকী ব্যাপার হচ্ছে, বিশ্ব টেনিসের একটি অংশ রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেও টিকে গেছে। আমাদের বাড়ি টেকেনি।’ আরেকটি ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে দেখা যায় রোলাঁ গারোঁর স্বাক্ষর আছে এমন কমলা রঙের একটি তোয়ালে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘এটাই ‘‘রুশ বিশ্বের’’ চেহারা। কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। একমাত্র যে জিনিসটি টিকে আছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’ হামলার এসব ছবি টেনিস বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা’র দৃষ্টি আকর্ষণ করে ইয়াস্ত্রেমস্কা লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ওডেসা ও আশপাশের চর্নোমর্স্ক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ওডেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপারের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।

রাগে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা, নতুন চ্যাম্পিয়ন রিবাকিনা

প্রথমবারের মতো শিরোপা জিতেছেন কাজাখস্তানের ইয়েলেনা রিবাকিনা ইউএস ওপেন নারী এককের ফাইনালে শীর্ষ বাছাইয়ে আরিনা সাবালেঙ্কাকে  ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে। এই জয়ের সঙ্গে বিশ্ব র‍্যাংকিংয়ে এক নম্বর স্থানও পাকাপোক্ত হয়েছে এই টেনিস তারকা। এই হারের আগে ইউএস ওপেনে টানা ১৯ ম্যাচ জিতেছিলেন সাবালেঙ্কা। ২০২৩ সালের ফাইনালে কোকো গফের কাছে হারের পর ফ্লাশিং মিডোজে আর কোনো ম্যাচ হারেননি তিনি। টানা তৃতীয় ইউএস ওপেন শিরোপা জিতে ওপেন যুগে মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়ার সুযোগ ছিল সাবালেঙ্কার সামনে। কিন্তু শেষ ধাপে এসে সেই স্বপ্ন ভেঙে দেন রিবাকিনা। ফাইনালে হারের হতাশা ম্যাচ চলাকালেই প্রকাশ পেতে শুরু করে সাবালেঙ্কার আচরণে। প্রথম সেটে গুরুত্বপূর্ণ একটি ডাবল ফল্ট করে নিজের সার্ভিস হারানোর পর ক্ষোভে একটি টেনিস বল দর্শকদের দিকে ছুড়ে মারেন তিনি। সম্প্রচারকারীদের বরাতে জানা যায়, বলটি কোর্টের পাশের একটি ক্যামেরায় আঘাত করে। ম্যাচ শেষে শিরোপা হাতছাড়া হওয়ার পর কোর্টেই নিজের র‍্যাকেট ভেঙে ফেলেন সাবালেঙ্কা। পুরস্কার বিতরণী শেষ হওয়ার পরও নিজেকে সামলাতে পারছিলেন না এই বেলারুশ তারকা। দলের সঙ্গে বসে থাকার সময় এক ভিডিও নির্মাতা তার কাছে এলে তাকে সরে যেতে ইঙ্গিত করেন তিনি। পরে সাংবাদিকদের সাবালেঙ্কা বলেন, ‘গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলে, বিশেষ করে যখন টানা তৃতীয় শিরোপার জন্য খেলছেন, তখন আবেগ নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন।’ তিনি আরও বলেন, ‘আমি শুধু সবকিছু বের করে দিতে চেয়েছিলাম। ভেতরে চেপে রাখলে হয়তো একটা কথাও বলতে পারতাম না।’

রাগে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা, নতুন চ্যাম্পিয়ন রিবাকিনা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream