রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বিদ্যুৎ-গ্যাসের বাড়তি বিলের হিসাব কোথায়: আসিফ মাহমুদ

বিদ্যুৎ-গ্যাসের বাড়তি বিলের হিসাব কোথায়: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘মানুষের বিদ্যুৎ ও গ্যাস পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো না থাকলেও গ্রাহকদের বিল আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। এই অর্থ কোথায় যাচ্ছে, তার হিসাব জনগণ এখনো পায়নি।’ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ-গ্যাস সরকার আমাদের বিনা মূল্যে দেয় না। এগুলোর জন্য জনগণকেই টাকা দিতে হয়। অথচ বিদ্যুৎ থাকে না, কিন্তু আগে যে বিল এক হাজার ২০০ টাকা ছিল, এখন তা চার হাজার টাকা হয়ে গেছে। এই অর্থ কোথায় যায়, তার কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।’ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে আইসিইউতে চলে গেছেন।’ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এনসিপির এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ এখন একটি কঠিন সঙ্কটময় সময় পার করছে। নির্বাচনের আগে জনগণকে বলা হয়েছিল, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখনো দেশের মানুষ কাঙ্ক্ষিত সংস্কার পায়নি। অনেক মানুষ তিনবেলা খাবারের সুযোগ থেকেও বঞ্চিত।’ তিনি বলেন, ‘বাসায় বিদ্যুৎ নেই, বিদ্যুতের ভূতুড়ে বিল আছে, গ্যাসের চুলায় আগুন নেই, গরিবের কাজ নেই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে।’ গণভোটের প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে। কিন্তু নির্বাচনের পর ১৮ কোটি মানুষকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি।’ তিনি বলেন, ‘১১ দলীয় ঐক্যজোট ও জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের পর থেকে মানুষের অধিকার ও রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও জনগণের সমর্থন নিয়ে তাদের অধিকার আদায়ের কথা বলা হবে।’ ‘কোনো বাধা, সঙ্কট, হুমকি, হামলা ও মামলাকে ভয় না করে আমরা আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকব’ বলে বক্তব্য শেষ করেন আসিফ মাহমুদ। পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ছয় মাসেই বিএনপির আমলে আ.লীগের দৃশ্য: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি সরকার চাঁদাবাজদের কর্মসংস্থান দিয়েছে বলে মন্তব্য করেছেন। খাগড়াছড়ি সদরের অরুণিমা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, বিএনপি আওয়ামী লীগের কাছে যে পদ্ধতিতে নিপীড়িত ও জুলুমের শিকার হয়েছিল, বর্তমানে তারাই সেই পদ্ধতি অবলম্বন করছে। আওয়ামী লীগ সরকারের সময় যে দৃশ্যগুলো ধীরে ধীরে দেখা যাচ্ছিল, বিএনপি সরকারের ক্ষেত্রে তা মাত্র ছয় মাসের মধ্যেই দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার ক্ষমতায় আসার পরপরই। জ্বালানি তেলের সঙ্গে প্রত্যেকটি খাত ওতপ্রোতভাবে জড়িত। ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ টাকা দিয়েও সার পাচ্ছে না, বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না। শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিএনপির দলীয়করণের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিভিন্ন সেক্টরে দলীয় লোক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাখা হয়েছে। সভায় খাগড়াছড়ি এনসিপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। সভায় এনসিপির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।

ছয় মাসেই বিএনপির আমলে আ.লীগের দৃশ্য: সারজিস আলম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream