বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
উত্তর-দক্ষিণ করিডোরের যে সম্ভাবনা কাজে লাগাতে চায় ইরান, ওমান ও উজবেকিস্তান

উত্তর-দক্ষিণ করিডোরের যে সম্ভাবনা কাজে লাগাতে চায় ইরান, ওমান ও উজবেকিস্তান

ইরান, ওমান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং ‘উত্তর-দক্ষিণ করিডোর’-এর বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছেন। এ নিয়ে মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়োর সাইদভ। বৈঠকের আয়োজন করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।বৈঠকে তিন দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবহন ও পণ্য পরিবহনের ট্রানজিট ব্যবস্থা উন্নত করে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও কথা বলেন তারা।এ সময় মধ্য এশিয়া থেকে পারস্য উপসাগর ও ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত ‘উত্তর-দক্ষিণ করিডোর’-এর বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। এই করিডোর ব্যবহার করে তিন দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানান মন্ত্রীরা।তারা বলেন, করিডোরটি কার্যকরভাবে ব্যবহার করা গেলে আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এ জন্য পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন তারা। বৈঠকে তিন দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ ও পরিবহন সংযোগ আরও শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনের বিষয়েও মতবিনিময় হয়।

পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আজ সংসদে আলোচনা

সাপ্তাহিক ছুটির বিরতি শেষে আজ আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।আজ রোববার বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।আজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকবে। পাশাপাশি জরুরি জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় তিনটি নোটিশ জমা দেওয়া হয়েছে। এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল প্রথম চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালু নিয়ে আলোচনা চেয়েছেন। মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে আলোচনার নোটিশ দিয়েছেন। অন্যদিকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমানো, ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ ছাড়া কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টি কার্যসূচিতে রয়েছে। কার্যসূচিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিল সংসদে উপস্থাপনের কথা রয়েছে। এদিকে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের জন্য কার্যসূচিতে রাখা হয়েছে। প্রস্তাবটি উত্থাপন করবেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আজ সংসদে আলোচনা

করিডোর হবে, মাইনও সরবে—তবু হরমুজ খুলবে না ইরান

ওমান ও ইরান হরমুজ প্রণালিতে অস্থায়ী ট্রানজিট করিডোর এবং মাইন অপসারণ নিয়ে আলোচনা করেছে। তবে বুধবার তেহরান সতর্ক করে বলেছে, গুরুত্বপূর্ণ এই জলপথটি যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত পুনরায় চালু হবে না। তেহরানে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি রূপরেখা নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে বলা হয়েছে, এই রূপরেখার মধ্যে নৌ-চলাচলের অস্থায়ী করিডোর এবং মাইন অপসারণ প্রকল্প আছে।  মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, প্রস্তাবিত রূপরেখাটি শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার এবং প্রতিবেশীদের সঙ্গে অবিচল কূটনৈতিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য উদাহরণ। প্রণালির তীরবর্তী দেশ দুটি জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি পরিকল্পনা চূড়ান্ত করারও চেষ্টা করছে। গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে এ ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছিল। যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পরও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে আছে। এর ফলে তেলের বৈশ্বিক বাজারে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদের মতো করে প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে।

করিডোর হবে, মাইনও সরবে—তবু হরমুজ খুলবে না ইরান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream