সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি কলেজ থেকে মধ্যনগর কেন্দ্রে এইচএসসি-২০২৬ পরীক্ষায় অংশ নেন ৩৭৫ জন শিক্ষার্থী এর মধ্যে ২৬৫জন উত্তীর্ণ ও ১১০জন শিক্ষার্থী অকৃতকার্য্য হয়েছেন।
উপজেলা সদরের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষায় অংশনেন ২১৫জন পরীক্ষার্থী। যার মধ্যে ১৭১জনেই সফলতার সহিত উত্তীর্ণ ও ৪৪জন শিক্ষার্থী অকৃতকার্য্য হয়েছেন।যার পাসের হার ৭৯.৫৩ভাগ।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা কলেজ থেকে ৪৯জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন এরমধ্য ৩২জন উত্তীর্ণ ও ১৭জন অকৃতকার্য হন।পাসের হার ৬৫.৩১ভাগ। একই ইউনিয়নের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১১১জন অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬২জন এবং ৪৯জন অকৃতকার্য হযয়েছেন।যারপাসের হার ৫৫.৮৬ভাগ।
মতামত