সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুমারীরূপে পূজিত হবেন দেবী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমারীরূপে পূজিত হবেন দেবী
পূজা-অর্চনায় মগ্ন হিন্দুধর্মাবলম্বীরা। গতকাল রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দিরে। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। অষ্টমী তিথির অন্যতম আকর্ষণ কুমারীপূজা। ঐতিহ্য অনুযায়ী রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠের পূজামণ্ডপে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় কুমারীপূজা অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার মহাসপ্তমীতে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্ত-দর্শনার্থীর ভিড় ছিল। সন্ধ্যার পর মণ্ডপগুলোতে তাঁদের উপস্থিতি আরও বাড়ে।

গতকাল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রমনা কালীমন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রামকৃষ্ণ মিশনে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি বলেন, ‘আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমরা শান্তিতে থাকব, সুখে থাকব। যে বাংলাদেশে আমাদের ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না। সকলে তাদের ধর্ম নিশ্চিন্তে পালন করবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আমাদেরই কিছু মানুষ বিভিন্ন সময়ে কখনো রাজনৈতিক স্বার্থে, কখনো ব্যক্তিগত উদ্দেশ্যে, আবার কখনো অসৎ অভিপ্রায়ে আমাদের দীর্ঘদিনের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরিয়ে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। এ ধরনের বিভেদ ও বিভাজন কোনোভাবেই কাম্য নয়; বরং তা আমাদের ঐতিহ্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী।’

রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৫টায় মহাষ্টমীর পূজা শুরু হবে। এরপর সকাল ৯টায় পুষ্পাঞ্জলি ও ৯টা ৩০ মিনিটে কুমারীপূজার আয়োজন করা হবে। আর মধ্যাহ্ন প্রসাদ বিতরণ করা হবে দুপুর ১২টায়।

শাস্ত্রমতে, কুমারীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ১৬টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে কুমারীকে দেবীরূপে পূজা করা হয়। শাস্ত্রমতে, মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই কুমারীপূজার মূল শিক্ষা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, যে ত্রিশক্তির মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি, স্থিতি ও লয়ের চক্রে আবর্তিত হচ্ছে, সেই শক্তি কুমারীর মধ্যে বীজরূপে বিরাজমান। এ বিশ্বাস থেকেই মহাষ্টমীতে কুমারীকে দেবী দুর্গারূপে আরাধনা করা হয়।

জানা যায়, ১৯০১ সালে ধর্মীয় ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারীপূজার প্রচলন করেন। এর পর থেকে প্রতিবছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

দেবীপুরাণে কুমারীপূজার উল্লেখ রয়েছে। শাস্ত্রমতে, ১ থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কন্যাকে কুমারী হিসেবে পূজা করার বিধান রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যার পাশাপাশি অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে হিমালয়ের কৈলাস পর্বত ছেড়ে কন্যারূপে পৃথিবীতে নেমে আসেন দেবী দুর্গা। সন্তানদের নিয়ে কয়েকটি দিন মর্ত্যে কাটিয়ে তিনি আবার কৈলাসে ফিরে যান।

তাঁর আগমন ও প্রস্থানের মধ্যবর্তী সময়ে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন দুর্গোৎসব উদ্‌যাপিত হয়। তবে এবার মহাসপ্তমী তিথি শনি ও রোববার দুই দিন বিস্তৃত হওয়ায় এবারের এই আনন্দোৎসব চলবে ছয় দিন। আগামী বুধবার দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের দুর্গাপূজার। পঞ্জিকামতে, এবার দেবীর আগমন ঘোটকে বা ঘোড়ায় এবং গমন নৌকায়।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্যমতে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে মণ্ডপের সংখ্যা ২৫৮টি।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি রাজধানী দুর্গাপূজা পূজা পূজামণ্ডপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুমারীরূপে পূজিত হবেন দেবী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream