রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খাগড়াছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খাগড়াছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ডিআইজি খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পূজামণ্ডপ এবং শান্তিনগরের শ্রী শ্রী গীতা আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়, যাতে দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।

ডিআইজির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান, পিপিএম; খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম এবং খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ কায় কিসলু।

এ ছাড়া শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পূজা পরিচালনা কমিটির সভাপতি স্বপন চৌধুরী, শ্রী শ্রী গীতা আশ্রম শান্তিনগর পূজা পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল দে, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পরবর্তী সফরের উদ্দেশ্যে রাঙামাটি জেলার পথে রওনা হন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ডিআইজি খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পূজামণ্ডপ এবং শান্তিনগরের শ্রী শ্রী গীতা আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়, যাতে দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।

ডিআইজির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান, পিপিএম; খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম এবং খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ কায় কিসলু।

এ ছাড়া শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পূজা পরিচালনা কমিটির সভাপতি স্বপন চৌধুরী, শ্রী শ্রী গীতা আশ্রম শান্তিনগর পূজা পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল দে, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পরবর্তী সফরের উদ্দেশ্যে রাঙামাটি জেলার পথে রওনা হন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream