শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোপালপুরে ১৮০ অসহায় পরিবারকে শাড়ি ও ৫৫ পূজামণ্ডপে অনুদান দিলেন এমপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোপালপুরে ১৮০ অসহায় পরিবারকে শাড়ি ও ৫৫ পূজামণ্ডপে অনুদান দিলেন এমপি
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বী ১৮০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে।

গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদীপ চন্দ্র চন্দ্রসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিত, ভক্তবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তারা।

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এ উদ্যোগের মাধ্যমে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

গোপালপুরে ১৮০ অসহায় পরিবারকে শাড়ি ও ৫৫ পূজামণ্ডপে অনুদান দিলেন এমপি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বী ১৮০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে।

গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদীপ চন্দ্র চন্দ্রসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিত, ভক্তবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তারা।

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এ উদ্যোগের মাধ্যমে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তা করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream