বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সদরপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সদরপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
সদরপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বিজয় কুমার দাস (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।

নিহত বিজয় কুমার দাস (১৭) পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দাস কালীবাড়ি থেকে নুরুল্লাগঞ্জের দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বগাইল থেকে আটরশির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ের চার রাস্তার মোড়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে পাঁচ যাত্রী আহত হন।

অন্যদিকে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে বিজয় মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, “লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সদরপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বিজয় কুমার দাস (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।

নিহত বিজয় কুমার দাস (১৭) পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দাস কালীবাড়ি থেকে নুরুল্লাগঞ্জের দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বগাইল থেকে আটরশির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ের চার রাস্তার মোড়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে পাঁচ যাত্রী আহত হন।

অন্যদিকে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে বিজয় মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, “লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream