বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস

‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে বিশ্ব আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) আদিবাসী সাংস্কৃতিক কমিটি,বৃহত্তর সিলেটের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের শত শত মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে ব্যানার ও ফেস্টুন হাতে এতে অংশ নেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের পোশাক, নৃত্য ও বিভিন্ন উপস্থাপনায় ফুটে ওঠে আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য।

র‌্যালি শেষে অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব জীবনধারা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যগত জ্ঞান বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আদিবাসীদের অধিকার ও জীবনমান উন্নয়নে রাষ্ট্র ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন,প্রজন্মের পর প্রজন্ম ধরে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে চলে আসা ঐতিহ্যগত জ্ঞান ও স্বাস্থ্যসেবার চর্চার যথাযথ মূল্যায়ন প্রয়োজন। বিশেষ করে দুর্গম এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ঐতিহ্যবাহী ধাত্রীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের জ্ঞান ও অভিজ্ঞতা সংরক্ষণ এবং যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ কন্দ সমাজ, বাংলাদেশ মুন্ডা কল্যাণ পরিষদ, বাংলাদেশ কুর্মী সমাজ, বাংলাদেশ গঞ্জু সমাজসেবক ফোরাম, সাঁওতাল সমাজ কল্যাণ পরিষদ, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, কাপেং ফাউন্ডেশন ও শ্রীচুকসহ বিভিন্ন সামাজিক সংগঠন সহযোগিতা করে।

উল্লেখ্য,২০২৬ সালের আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’,যার বাংলা অর্থ ‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো: জীবন ও সুস্থতা রক্ষা করা’। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞান,মাতৃসেবা ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরাই এবারের প্রতিপাদ্যের মূল বিষয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী,১৯৮২ সালের ৯ আগস্ট জাতিসংঘের আদিবাসী বিষয়ক কার্যনির্বাহী দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯৫ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী দিবস

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream