হজযাত্রীদের চিকিৎসার নামে কেটে নেওয়া টাকা ফেরত দিল সৌদি সরকার
বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা খরচ বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি সরকার।রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।তিনি জানান, ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা খরচ বাবদ ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। পরে সেই পুরো অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে দেশটির সরকার।
শিগগিরই এই টাকা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে বলে জানান মন্ত্রী।