বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সিলেটবাসীর জন্য বাণিজ্যমন্ত্রী যে তিন সুখবর দিলেন

সিলেটবাসীর জন্য বাণিজ্যমন্ত্রী যে তিন সুখবর দিলেন

সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি বড় উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব ঘোষণা দেন।মন্ত্রী জানান, সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।এই প্রকল্প বাস্তবায়িত হলে বিভাগের গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। পাশাপাশি সংসদ সদস্যদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এ ছাড়া সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে নতুন একটি সেতু নির্মাণের কথাও জানান মন্ত্রী। সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।এদিকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর ঘোষণাও দিয়েছেন তিনি। এ ছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে। বক্তব্যের শেষে তিনি এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream