‘শেখর টুনাইট’-এ সঞ্জয় দত্ত, মুন্না ভাই হয়ে মাতালেন দর্শক
সম্প্রতি কমেডিয়ান ও অভিনেতা শেখর সুমনের টক শো ‘শেখর টুনাইট’-এর গান্ধী জয়ন্তী বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে দেশ নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। পাশাপাশি একটি ব্যঙ্গাত্মক স্কেচে নিজের জনপ্রিয় চরিত্র ‘মুন্না ভাই’ হিসেবেও হাজির হন এই অভিনেতা।সঞ্জয় দত্তের সংযুক্ত আরব আমিরাতের ১০ বছরের ‘গোল্ডেন ভিসা’ রয়েছে। তাই তার সময়ের একটা বড় অংশ মুম্বাই ও দুবাইয়ে কাটে। তার স্ত্রী মান্যতা এবং যমজ সন্তান শাহরান ও ইকরা দুবাইয়ে থাকেন।অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ভারতে শান্তির প্রয়োজনীয়তার কথা বলেন সঞ্জয়। তিনি জানান, বর্তমানে দেশে তিনি আগের মতো শান্তি অনুভব করেন না। এ সময় শিবজির কাছে প্রার্থনা করেন, যেন সেই পুরোনো শান্তির পরিবেশ দ্রুত ফিরে আসে।সঞ্জয় দত্ত বলেন, ভারতের মানুষ খুবই ভালো এবং অতিথিপরায়ণ। ভারতীয়রা উদার মনের মানুষ এবং তারা সবসময় অন্যদের অনেক কিছু দিয়েছে। তাই দেশে শান্তি থাকা উচিত বলেই মনে করেন তিনি। তবে ভারতে কী ধরনের পরিবর্তন এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেতা।
মুন্না ভাই হলেন প্রধানমন্ত্রী
এরপর সুমন দত্তকে অনুরোধ করেন, তিনি যেন নিজেকে পাঁচ মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী কল্পনা করে দেশবাসীর উদ্দেশে কিছু বলেন। দত্ত তখন রাজকুমার হিরানির ‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩) এবং ‘লাগে রহো মুন্না ভাই’ (২০০৬) সিনেমার সেই মুম্বাইয়ের গ্যাংস্টার ‘মুন্না ভাই’-এর ভঙ্গিতেই উত্তর দেন।
তিনি শুরু করেন এভাবে, চলো দেশে অন্তত কিছু তো হচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আজ আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি খুবই খুশি। তিনি আরও প্রতিশ্রুতি দেন, এই আনন্দ উদযাপনের জন্য তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না।মানে, এত বড় দেশ, এত মানুষ আর এখন সবার দায়িত্ব আমার কাঁধে। তবে আপনারা একদম টেনশন নেবেন না। অপুন ইস খুশি কো সেলিব্রেট করনে ভিদেশ না জানে ওয়ালা হ্যায়। আপুন ইধারিচ রাহেগা, আপন সব লগন কে বিচ। নাহি টু পিএম অর জনতা মে কানেকশন ক্যাসে বনেগা।
তিনি বলেছিলেন, দেশটা কত বিশাল, কত মানুষ এখানে আর এখন তাদের সবার দায়িত্ব আমার কাঁধে। তবে আপনাদের একদমই চিন্তা করার দরকার নেই। এই আনন্দ উদযাপনের জন্য আমি বিদেশে যাচ্ছি না। আমি আপনাদের সবার মাঝেই থাকব। তা না হলে প্রধানমন্ত্রী ও জনগণের মধ্যে সংযোগ কীভাবে গড়ে উঠবে?
ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই মন্তব্যটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের প্রতি একটি খোঁচা হিসেবে ব্যাখ্যা করেছে। পুরো স্কেচ বা নাট্যাংশটিতেই দত্ত তার সেই অতি-নাটকীয় ‘মুন্না ভাই’ চরিত্রটি বজায় রেখেছিলেন।
‘ট্রাম্প মামু’-র উদ্দেশ্যে বার্তা
এই স্কেচটিতে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গও উঠে আসে। চরিত্রের মধ্যেই থেকে দত্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ট্রাম্প মামু’ বলে সম্বোধন করেন। মুম্বাইয়ের কথ্য ভাষায় ‘মামু’ শব্দটি পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার আক্ষরিক অর্থ মায়ের ভাই বা মামা। তিনি ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে রসিকতা করেন এবং বলেন, তাকে ‘গান্ধিগিরি’ শেখাতে তিনি আমেরিকায় যাবেন। যে অহিংস প্রতিবাদের দর্শনটি ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয়েছিল।
মুন্না ভাই কি ফিরে আসছে?
এই উপস্থিতির ফলে ‘মুন্না ভাই’ সিরিজের তৃতীয় সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ২০১৬ সালে প্রযোজক বিধু বিনোদ চোপড়া এর সিক্যুয়েল তৈরির ঘোষণা দিলেও, এর নির্মাণকাজ এখনো শুরু হয়নি। সঞ্জয় দত্তের সর্বশেষ মে মাসে মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক ড্রামা ‘আখরি সওয়াল’-এ দেখা গিয়েছিল। এছাড়া তিনি সালমান খানের সাথে ‘৭ ডগস’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ভারতে মুক্তির আগেই মধ্যপ্রাচ্যে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।
বর্তমানে তিনি ‘খলনায়ক রিটার্নস’-এর প্রস্তুতি নিচ্ছেন। এটি একটি অ্যাকশন-থ্রিলার সিনেমা যা তার ১৯৯৩ সালের ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে।