শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সারিয়াকান্দিতে এডহক কমিটি গঠন নিয়ে উত্তেজনা: হাসপাতালে প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের মানববন্ধন

সারিয়াকান্দিতে এডহক কমিটি গঠন নিয়ে উত্তেজনা: হাসপাতালে প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, এডহক কমিটি গঠন নিয়ে আপত্তি জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জানা যায়, ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের জন্য এডহক কমিটি অনুমোদন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। ওই কমিটির সভাপতি করা হয় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের আক্তার হোসেনের ছেলে রাবিউল হাসান রানাকে। বিদ্যালয়ের কমিটিকে কেন্দ্র করে বিপক্ষে কতিপয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিদ্যালয়ে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে বিভিন্ন নথিপত্র এলোমেলো এবং আসবাব পত্রে ভাঙচুর করেন। প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, এডহক কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত। এতে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই। এরপরও তারা বিদ্যালয়ে প্রবেশ করে আমাকে লাঞ্ছিত করে।এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream