সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগামী ২ ডিসেম্বর তাদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। অকৃতকার্যদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সুযোগ থাকবে। পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষার মধ্য দিয়ে এ উদ্যোগ চালু হলেও ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি— উভয় পরীক্ষায় এ সুযোগ কার্যকর করা হবে। খাতা মূল্যায়নে অবহেলা, ভুল ও অনিয়মের সঙ্গে জড়িত পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যেসব পরীক্ষকের মূল্যায়নে দুর্বলতা রয়েছে, তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।’  শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামী ২৩ নভেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলতি মাসেই শুরু হওয়ার কথা থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র এক বা দুই বিষয়ের জন্য একজন শিক্ষার্থীর পুরো শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার কোনও যৌক্তিকতা নেই। দ্রুত সম্পূরক পরীক্ষা ও ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাবর্ষের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশনজট এড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।’  শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘ অবসরে শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন বা মাদকের মতো ক্ষতিকর আসক্তিতে জড়িয়ে না পড়ে, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।’  তবে সম্পূরক পরীক্ষার পরও যারা চূড়ান্তভাবে অকৃতকার্য হবে, তাদের জন্য কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সুযোগ থাকবে। চাইলে তারা কারিগরি শিক্ষায় ভর্তি হতে পারবে। পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে বলে জানান মন্ত্রী। 

শূন্য পাসের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ শিক্ষামন্ত্রীর

পাসের হার শূন্য বা আশঙ্কাজনকভাবে কম—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।পোস্টে বলা হয়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এর আগে ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

শূন্য পাসের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর জোর দিতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে নিজস্ব মূল্যবোধ ও সংস্কৃতি অক্ষুণ্ন রাখতে হবে। সোমবার সকালে একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে প্রযুক্তিগত উদ্ভাবন ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।  তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজস্ব মূল্যবোধ অক্ষুণ্ন রেখে একটি উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ ধরনের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সম্মেলন থেকে পাওয়া অভিজ্ঞতা ও আলোচনা দেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতেও সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

‘কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ’

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন ও সবুজ প্রযুক্তিনির্ভর পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা মেটাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভেট) প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং শিল্প চাহিদার সামঞ্জস্যে একটি পূর্ণাঙ্গ জাতীয় ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। শুক্রবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’- এর উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপনকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন। তিয়ানজিন মেইজিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টিভেট: পরিবর্তনকে যৌথভাবে গ্রহণ, যৌথভাবে মানদণ্ড প্রতিষ্ঠা এবং যৌথভাবে ভবিষ্যৎ নির্মাণ’। উচ্চপর্যায়ের এই বৈশ্বিক সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী, ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিদল, ইউনেস্কোর উচ্চপদস্থ প্রতিনিধি, শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রধান এবং কারিগরি শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং, চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার দিং শুয়েশিয়াং, তিয়ানজিনের মেয়র ঝাং গং, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এবং ইউনেস্কোর ঊর্ধ্বতন নেতৃত্ব উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনের প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধান সম্পদ তার জনগণ এবং মানবসম্পদই জাতীয় অগ্রগতির প্রধান ভিত্তি।’ তিনি টিভেটকে এমন এক অপরিহার্য সেতুবন্ধন হিসেবে অভিহিত করেন, যা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে, একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে এবং তরুণদের সম্ভাবনাকে উৎপাদনশীল অর্থনৈতিক সুযোগের সঙ্গে যুক্ত করে। ভবিষ্যতের অর্থনীতির চাহিদা পূরণে কেবল একাডেমিক শিক্ষা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে ব্যবহারিক, প্রযুক্তিগত এবং ডিজিটাল দক্ষতার সমন্বয় অপরিহার্য। বাংলাদেশের টিভেট সংস্কার কর্মসূচি কেবল নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি পূর্ণাঙ্গ জাতীয় ইকোসিস্টেম গড়ে তুলছি, যেখানে পাঠ্যক্রম বাস্তবভিত্তিক শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে; শিক্ষকরা দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে নিজেদের নিয়মিত হালনাগাদ রাখবেন; শিক্ষার্থীরা হাতে-কলমে শিল্প-সংযুক্ত অভিজ্ঞতা অর্জন করবে; এবং জাতীয় যোগ্যতা কাঠামো সরাসরি কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থাকে উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় উন্নয়নের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা। গত জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, উভয় দেশ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ চীনের সফল অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে দেশের টিভেট খাতকে আধুনিকায়ন, শিল্প-প্রতিষ্ঠান সংযোগ জোরদার, শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন এবং শিল্প-সংযুক্ত ব্যবহারিক শিক্ষার প্রসারে কাজ করছে। সম্মেলনের বৈশ্বিক প্রতিপাদ্যের আলোকে শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনটি সুনির্দিষ্ট আহ্বান জানান। ১. উদীয়মান প্রযুক্তি ও পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে জাতীয় শিক্ষা ব্যবস্থাগুলোকে আরও অভিযোজনক্ষম ও গতিশীল করা। ২. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বৈশ্বিক মানদণ্ড নিজ নিজ দেশের অর্থনীতি, শ্রমবাজারের বাস্তবতা এবং জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের আলোকে অভিযোজিত করতে পারা। ৩. সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত, নিয়োগদাতা, আন্তর্জাতিক সংস্থা এবং তরুণ সমাজকে অংশীদারিত্বমূলক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণ করা। চীন-বাংলাদেশ যৌথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব: সম্মেলনের ফাঁকে শিক্ষামন্ত্রী মিলন চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বিদ্যমান বাংলাদেশি কারিগরি প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন, যৌথ কারিগরি শিক্ষা কর্মসূচি চালু, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তি সম্প্রসারণ এবং বাংলাদেশে একটি ‘বাংলাদেশ-চীন যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার পরিকল্পনাসহ বিভিন্ন সহযোগিতা বিষয়ক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ এসব অগ্রাধিকারমূলক সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণে সম্মত হয়। বিডি প্রতিদিন/এনইউ

‘কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ’

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার উদ্যোগ

এসএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন। একইসঙ্গে ব্যর্থতার এ ধারা দীর্ঘ না করে শিক্ষার্থীদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে।  মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একটি জেনারেশন থেকে শুরু করতে হবে, যেন পরবর্তী সময়ে এই অবক্ষয় রোধ হয়। সেজন্য প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকে কালচার, স্পোর্টস ও নৈতিকতা এবং ‘‘লার্নিং উইথ হ্যাপিনেস’’ এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, যারা পাস করেছে তারা তো করেছেই, কিন্তু ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীদের আগে অ্যাড্রেস করতে হবে। তাদের কীভাবে রিভাইটালাইজ বা পুনরুজ্জীবিত করতে পারি, সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এসএসসি পরীক্ষার নতুন পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এসএসসিতে আমরা যেটা করব, তা হচ্ছে সর্বোচ্চ দুটি বিষয়ে যারা ফেল করবে, ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে তাদের পরীক্ষা আবার নেব। ফেইলের এ লিগ্যাসি আমরা বছরের পর বছর টেনে নিয়ে যাব না। ১৫ দিনের মধ্যে নেয়া পরীক্ষার ফলের ওপর নির্ভর করবে তারা সাধারণ শিক্ষাব্যবস্থায় থাকবে নাকি, থাকবে না। সেখানে না পারলে তাদের আমরা কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাব। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার উদ্যোগ

১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, এবার কঠোর পদক্ষেপ: শিক্ষামন্ত্রী

‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নত করেছি’ বললেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘কিএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন করে? সার্কভুক্ত দেশের মধ্যে কেন না? সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।’এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতোদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?’শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছে, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেয়। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যার্থতা। এদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’

১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, এবার কঠোর পদক্ষেপ: শিক্ষামন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream