সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
তিস্তা নিয়ে আগের সরকারের উদ্যোগ ছিল না: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা নিয়ে আগের সরকারের উদ্যোগ ছিল না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিগত সরকারের তিস্তা নিয়ে কোনো উদ্যোগ না নেওয়া নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে অনেক কাজ হয়েছে যা দেশের স্বার্থবিরোধী । তিস্তা নিয়ে সময়োপযোগী ও কার্যকর  কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ সোমবার (১৭ আগস্ট) বুয়েটের একাডেমিক কাউন্সিল হলে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার। প্রয়োজনে বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হবে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের সংকট সমাধানে।সেখানের মানুষের সংকট ও দুর্ভোগ কমাতে দ্রুত টেকসই উদ্যোগ নিতে হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজিম।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream