রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রাণীশংকৈলে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে বিদ্যুৎ কর্মচারীর আত্মহত্যা

রাণীশংকৈলে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে বিদ্যুৎ কর্মচারীর আত্মহত্যা

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে বিষপানে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।নিহত ব্যক্তির নাম সুমন চন্দ্র (৪০)। তিনি উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে এবং নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়ি রাণীশংকৈলে আসেন সুমন। সন্ধ্যায় পরিবারের অগোচরে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই মোবাইল ফোনে পরিবারকে বিষয়টি জানান। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দিনাজপুরে নেওয়ার পথে রবিবার (৪ অক্টোবর) ভোর রাতে তার মৃত্যু হয়।স্থানীয়দের ভাষ্য মতে, সুমনের পরিবারে কোনো পারিবারিক কলহ ছিল না। সংসারে আর্থিক সচ্ছলতাও ছিল। তবে সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, অল্প সময়ে বিপুল অর্থ হারিয়ে দেনার দায়ে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এই চরম সিদ্ধান্ত নেন।এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream