বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পদ্মা নদীতে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ

পদ্মা নদীতে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নুর আলম (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস, দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় ডুবুরিরা অভিযান শুরু করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ নুর আলম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার বাসিন্দা রেজাউল ফকিরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নুর আলম কয়েকজন বন্ধুর সঙ্গে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে ভেসে যেতে থাকে। এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা তাকে টেনে ধরে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের কারণে তাকে পানির ওপর তুলে আনা সম্ভব হয়নি। একপর্যায়ে নুর আলম পানিতে তলিয়ে যায়।পরে সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে জানানো হয়।খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীর স্রোত উপেক্ষা করে শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।এদিকে, দীর্ঘ সময় ধরে শিশুটির সন্ধান না মেলায় তার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের আবহ সৃষ্টি হয়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশু নুর আলমের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও স্থানীয় ডুবুরিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ববি রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রনি ও সম্পাদক প্রীতম

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন 'রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর ৯ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মোঃ রনি শেখ এবং সাধারণ সম্পাদক পদে একক মনোনয়নে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী প্রীতম সাহা।শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ রনি শেখ এবং অনন্যা সাহা বৃষ্টি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে মোট ৭০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে মোঃ রনি শেখ ৪২টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্যা সাহা বৃষ্টি পান ২৭টি ভোট এবং ১ টি ভোট নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে বাতিল গণ্য হয়।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের ৮ম কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহিনুর আক্তার শানু। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দেবপ্রিয়।নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ রনি শেখ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি পরিবারের মতো। আমাকে সভাপতি পদে নির্বাচিত করে সকল সদস্য যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব এবং সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।"একক মনোনয়নে নির্বাচিত নতুন সাধারণ সম্পাদক প্রীতম সাহা বলেন, "সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই আমাদের অগ্রাধিকার। সাধারণ সম্পাদক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করব। সকলের সহযোগিতা নিয়ে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মকে আমরা আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে বদ্ধপরিকর।"নবনির্বাচিত এই নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী জেলার সকল শিক্ষার্থীর কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও নেতৃবৃন্দ জানান।

ববি রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রনি ও সম্পাদক প্রীতম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream