শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
হিজবুল্লাহ অস্ত্র ছাড়লে থামবে ইসরাইলি হামলা: যুক্তরাষ্ট্র

হিজবুল্লাহ অস্ত্র ছাড়লে থামবে ইসরাইলি হামলা: যুক্তরাষ্ট্র

হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করলে ইসরাইলি হামলা বন্ধ হবে—এমন বার্তা দিয়েছেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। শুক্রবার পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।এদিকে দক্ষিণ লেবাননের কৌশলগত আলি আল-তাহের এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরাইল। অঞ্চলটিতে হিজবুল্লাহর সদস্য ও কমান্ড সেন্টার থাকার পাশাপাশি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।আলি আল-তাহের এলাকায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মিশেল ইসা বলেন, এ বিষয়ে তার জানা নেই। রসিকতার সুরে তিনি বলেন, ‘আপনারা আমার চেয়ে বেশি জানেন।’  দক্ষিণ লেবাননে প্রস্তাবিত ‘পাইলট জোন’ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন কোনো এলাকা নির্ধারণের আগে প্রাথমিকভাবে চিহ্নিত অঞ্চলগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে হবে।তিনি আরও জানান, দক্ষিণ লেবাননে তৃতীয় পক্ষের যাচাই-বাছাই ব্যবস্থায় অংশ নিতে পারে—এমন কয়েকটি দেশের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে সম্ভাব্য দেশগুলোর নাম তিনি প্রকাশ করেননি।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত কয়েক মাস ধরে লেবানন ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। সম্প্রতি ইতালির রাজধানী রোমে এ সংলাপের কয়েকটি দফা অনুষ্ঠিত হয়েছে।পরবর্তী দফার আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন মিশেল ইসা। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা আল আরাবিয়া ইংলিশকে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শুরুতে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার