শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মহেশপুরে বিজিবির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার

মহেশপুরে বিজিবির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির অভিযানে মহেশপুরের সামান্তা সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালান উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার ভোর পর্যন্ত ৫৮ বিজিবির সামান্তা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১০১৩ বোতল স্কিফ সিরাপ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করেন।বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে ৫৮ বিজিবির সামান্তা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সামান্তা সীমান্ত এলাকার একটি কলাই ক্ষেত থেকে ১৮৯ বোতল ভারতীয় মাদক স্কিফ সিরাপ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করে।অন্যদিকে, শনিবার ভোর রাতে সামান্তা সীমান্ত এলাকার কচুয়ারপোতার কবরস্থানের পাশ থেকে ৮২৪ বোতল ভারতীয় মাদক স্কিফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুল রহমান জানান, মহেশপুরের সব সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream