মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান, ৩ জনকে কারাদণ্ড

তৌহিদুর রহমান, ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন।দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম (২৮), উপজেলার বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে তাকবীর (২৫) এবং একই এলাকার আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় রাশেদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, তাকবীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।দণ্ডাদেশ দেওয়ার পর মঙ্গলবার রাতেই তিনজনকে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশ অনুযায়ী তিনজনকেই রাতেই পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকবিরোধী অভিযানে নারীসহ দুজনের কারাদণ্ড

নাজমুল হোসেন, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোছা. আয়েশা আক্তার নামের এক নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ পিস ট্যাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সময়ে মো. সোহাগ আলী (২৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী মোছা. আয়েশা আক্তারকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মাদকসেবী মো. সোহাগ আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।একটি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ও রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মাদকবিরোধী অভিযানে নারীসহ দুজনের কারাদণ্ড
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream