শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ডিজেল-পেট্রল পরিমাপে কারচুপি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল-পেট্রল পরিমাপে কারচুপি, দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে পরিমাপে ডিজেল ও পেট্রল কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওজন ও মানদণ্ড আইনে সারমারা বাজারের ব্যবসায়ী আলমাছ হোসেনকে ১০ হাজার টাকা এবং রামরামপুর খেয়াঘাটের ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আবিদ হাসান উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।

মোবাইল কোর্টের অভিযান চলাকালে ভিডিও ধারণ বাধ্যতামূলক

এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান চলাকালে ভিডিও ধারণ করতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজনে সেই ভিডিও আপিল আদালতে প্রমাণ হিসেবে দেখানো হবে।সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি পাঠাতে হবে মিডিয়া সেলে।এ ছাড়া জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচারের জন্য প্রতিটি জেলায় একটি করে ‘মিডিয়া সেল’ গঠন করা হবে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা–কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। তবে পচনশীল বা দ্রুত নষ্টযোগ্য মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।

মোবাইল কোর্টের অভিযান চলাকালে ভিডিও ধারণ বাধ্যতামূলক

লালমনিরহাটে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

‎‎লালমনিরহাট প্রতিনিধি:‎‎লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত বীজ ও সার ডিলার মেসার্স রেহান সীডসের বিরুদ্ধে, কৃষক ব্যতীত অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির অপরাধে, ভ্রাম্যমাণ আদালত উক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে। আদালত বিক্রিত ৬ বস্তা সার জব্দ করে, স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে।‎রোববার বিকেলে ৩ টার সময় অভিযান চলাকালে লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ  উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ‎রাকিবুল ইসলাম সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড প্রদান করে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ‎রাকিবুল ইসলাম জানান, অবৈধভাবে সার বিক্রি বন্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জব্দ করা ছয় বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। ‎পুনরায় অবৈধভাবে সার বিক্রি করলে তার ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানানো হয়।লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং সার বিপণনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লালমনিরহাটে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream