সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মোবাইল কোর্টের অভিযান চলাকালে ভিডিও ধারণ বাধ্যতামূলক

মোবাইল কোর্টের অভিযান চলাকালে ভিডিও ধারণ বাধ্যতামূলক

এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান চলাকালে ভিডিও ধারণ করতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজনে সেই ভিডিও আপিল আদালতে প্রমাণ হিসেবে দেখানো হবে।সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি পাঠাতে হবে মিডিয়া সেলে।এ ছাড়া জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচারের জন্য প্রতিটি জেলায় একটি করে ‘মিডিয়া সেল’ গঠন করা হবে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা–কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। তবে পচনশীল বা দ্রুত নষ্টযোগ্য মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।

খালেদা জিয়ার সাজে ক্যামেরার সামনে চমক

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে চমকে দিয়েছেন। প্রয়াত এই সাবেক সরকার প্রধানকে নিয়ে ভ্লগ সিরিজের নতুন একটি পর্বে তার আলোচনার বিষয় ছিল। সেখানে বেগম জিয়ার সাজে ক্যামেরার সামনে আসেন অভিনেত্রী; যা দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসছেন চমক। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন এই অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।  ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ধারণ করা ওই ভিডিও; সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়, যা অবিকল বেগম জিয়ার পরিচিত উপস্থিতিকে মনে করিয়ে দেয়।  ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই তার নিখুঁত সাজ ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেছেন।  কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী, পুরো খালেদা জিয়ার মতোই লাগছে। কেউ কেউ বলেছেন, এই প্রথম কেউ তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করল।  আবার কারও মতে, ভিডিওটি দেখে মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সত্যিই বেগম খালেদা জিয়া। এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও বেশ আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন।  রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন।  ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় সব নাটক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প দিনেই দর্শকপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। বর্তমানে ভ্লগিং নিয়েও ব্যস্ত দেখা যায় তাকে।

খালেদা জিয়ার সাজে ক্যামেরার সামনে চমক
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream