ঘুমের মধ্যে হঠাৎ পায়ের মাংসপেশিতে কেন টান লাগে
আমাদের অনেকেরই ঘুমের মধ্যে হঠাৎ পায়ের মাংসপেশিতে তীব্র টান বা খিঁচুনি লাগে। ঘুম থেকে জেগে উঠে অস্বস্তিকর অনুভূতি। অধিকাংশ ক্ষেত্রে এর কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত পেশির ক্লান্তি এবং স্নায়ুজনিত নানা অস্বস্তির কারণে এটি ঘটে থাকে বলে মনে করা হয়। রাতের বেলা পায়ের পেশিতে টানের মূল কারণ শরীরে পানিশূন্যতা বা ভিটামিনের অভাবের চেয়ে বেশি যুক্ত পেশির অবস্থান ও দীর্ঘক্ষণ নিষ্ক্রিয়তা। রাতে পায়ের পাতা বা আঙুলগুলো নিচের দিকে রেখে ঘুমালে বা ভারী কম্বলের চাপে থাকলে কাফ মাসল দীর্ঘক্ষণ সংকুচিত অবস্থায় থাকে। এর ফলে রাতে স্পাজম তৈরি হয়। সারা দিন দীর্ঘক্ষণ হাঁটা বা দাঁড়িয়ে থাকার মতো অস্বাভাবিক শারীরিক কর্মকাণ্ডের কারণেও রাতে পেশিতে টান ধরতে পারে।
নতুন ওষুধ শুরুর পর এই সমস্যা দেখা দিলে চিকিৎসককে জানানো উচিত। প্রদাহবিরোধী ওষুধ, স্ট্যাটিন, ডাইইউরেটিকস, আয়রন ইনফিউশন এবং অ্যাজমা ইনহেলার পেশিতে টান সৃষ্টি করতে পারে। এ ছাড়া নিচু পিঠের স্পাইনাল নার্ভের সমস্যা বা পারকিনসনস রোগের মতো স্নায়বিক অবস্থার কারণেও এটি হতে পারে।
যদি প্রতি রাতে একই পায়ে টান ধরে এবং পায়ের অংশটি ফুলে যায়, লাল হয়ে যায় বা গরম অনুভূত হয়; তবে তা সাধারণ টান না-ও হতে পারে।