বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
গুলির ঘটনার পর প্রথমবার সামনে এলেন টাইগার শ্রফ

গুলির ঘটনার পর প্রথমবার সামনে এলেন টাইগার শ্রফ

অবশেষে সামনে এলো বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর তার প্রথম ছবি। ছবিতে  পাশে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ও অভিনেতার বুকে ও বাঁ হাতে ব্যান্ডেজে দেখা যায়। এসময় অভিনেতাকে নিজের বাড়ির সোফায় বসেছিলেন। সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) রাতে টাইগারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান একনাথ শিন্ডে। গুলির ঘটনায় অভিনেতা সামান্য আহত হয়েছেন। তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার গাড়িচালক বাঁ হাতে গুলিবিদ্ধ হয়েছেন। প্রয়োজনে তার অস্ত্রোপচার করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ডেপুটি পুলিশ কমিশনার মোহিত গার্গ জানান, রবিবার সন্ধ্যায় ফুটবল ম্যাচ খেলে ফেরার পথে মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কের কাছে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। প্রথমদিকে পুলিশ জানিয়েছিল, অভিনেতা নিরাপদে আছেন এবং গুলিবিদ্ধ হননি। পরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুলির বারুদ ও কাচের টুকরোর আঘাতে তিনি সামান্য আহত হয়েছেন। এদিকে, ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন একনাথ শিন্ডে। টাইগারের সঙ্গে সাক্ষাতের পর তিনি জানান, এ বিষয়ে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। মুম্বাইয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিন্ডে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। পোস্টটিতে সালমান খানের সঙ্গে কাজ বন্ধ না করলে চলচ্চিত্রজগতের অন্যদেরও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে পোস্টটির সত্যতা এবং হামলার সঙ্গে ওই গ্যাংয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। বলিউড তারকাদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর চলচ্চিত্রজগতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাদের দাবি, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের মধ্যে ভীতি তৈরি করে অর্থ আদায়ের উদ্দেশ্যে এমন হামলা চালানো হচ্ছে। সংগঠনটি জানায়, এর আগেও বলিউড অভিনেতা সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অভিনেতা সাইফ আলি খান নিজ বাড়িতে হামলার শিকার হয়ে ছুরিকাহত হয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরেও গুলি চালানো হয়। এ ছাড়া কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে এআইসিডব্লিউএ। এসব ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে সংগঠনটি বলেছে, চলচ্চিত্রজগতের পরিচিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। দুর্বৃত্তদের উদ্দেশ্য তারকাদের ভয় দেখানো এবং তাঁদের কাছ থেকে অর্থ আদায় করা বলে অভিযোগ সংগঠনটির। এআইসিডব্লিউএ আরও অভিযোগ করেছে, একের পর এক হামলার ঘটনা ঘটলেও অপরাধীদের দমনে সরকার ও পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আগের কয়েকটি ঘটনায় হামলার দায় প্রকাশ্যে স্বীকার করার দাবি সামনে এলেও সংশ্লিষ্ট চক্রগুলো এখনো সক্রিয় বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সংগঠনটির ভাষ্য, কেবল আশ্বাস বা বিবৃতি দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না। বলিউডের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

কেন আটক করা হলো, প্রশ্ন ইমরান খান ও তাঁর সঙ্গীদের

বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জায়েন মারি খান ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন। মুক্তির পর আটকের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের অভিযোগ, আটকের কারণ জানানো হয়নি, এমনকি বাড়ি ফেরার পথেও বাধার মুখে পড়তে হয়েছে। গত শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান ও তার দুই সঙ্গী। কর্মসূচিতে আরও অনেকে যোগ দেন। বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইমরান ও তার সঙ্গীদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। পরে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। মুক্তির পর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে লেখা ওয়াশিংটন জানান, তারা নিরাপদে আছেন। পরে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, বাড়িতে ফিরে তিনজন পরস্পরকে জড়িয়ে ধরছেন। তবে মুক্তি পেলেও পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লেখা। তার অভিযোগ, বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিতে দেওয়া হয়নি। পুলিশ চালকদের হুমকি দিচ্ছিল বলেও দাবি করেন তিনি। আটকের সময়কার অভিজ্ঞতা ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন জায়েন মারি খান। তার ভাষ্য, কেন তাদের আটক করা হয়েছে, তা জানতে চেয়েও পুলিশের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ইয়েলো গেট থানার কর্মকর্তারাও এ বিষয়ে তাদের কিছু জানাননি। জায়েনের দাবি, পরে থানা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে এক পুলিশ কর্মকর্তা তাদের পিছু নেন। আটকের কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা শুধু ‘দুই মিনিট’ বলে সময়ক্ষেপণ করেন। এরপর ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতে থাকেন তিনি। অভিনেতা ইমরান খানের অভিযোগ, তাদের তিনজনকে পুলিশের গাড়িতে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হয়। কিন্তু আটকের কারণ জানানো হয়নি। আটকের ঘটনা নিয়ে রসিকতাও করেছেন এই অভিনেতা। পুলিশের গাড়িতে বসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। কেন আটক হয়েছিলেন ইমরান খান? প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভের আয়োজন করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দেশটির বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে। মুম্বাই পুলিশের ভাষ্য, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ আয়োজনের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের দাবি, তারা ই-মেইলের মাধ্যমে অনুমতি চেয়েছিলেন। কিন্তু এ বিষয়ে কোনো জবাব পাননি। মুম্বাইয়ের বাইরেও ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

কেন আটক করা হলো, প্রশ্ন ইমরান খান ও তাঁর সঙ্গীদের
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream