মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কুড়িগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

কুড়িগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, ইসলামিক ফাউণ্ডেশনের ডিডি আবদুর রাজ্জাক রনি, মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক জয়ন্তী রানী সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীরা।এ অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলা, শিশুদের অধিকার সংরক্ষণ এবং তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়। এ সময় শিশুদের অধিকার রক্ষা ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream