বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা: পশ্চিমবঙ্গের মন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা: পশ্চিমবঙ্গের মন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে ভারত বাংলাদেশ দখল করে নেবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে কথিত 'হিন্দু হত্যার' প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে তাঁরা বাংলাদেশ নিয়ে নেবেন। তাঁর ভাষায়, অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না এবং বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা নিতে হবে।গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই অর্জুন সিং এই বক্তব্য দিলেন। সম্প্রতি হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান হাসিনা।এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনা দেশে ফিরলে বন্দি হিসেবে ফিরবেন এবং তাঁকে হাতকড়া পরিয়ে কঠোর নজরদারির মধ্যে আনা হবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মন্তব্য করেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টি 'উন্মাদনা ছাড়া আর কিছুই নয়'।হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে, আর নয়াদিল্লি বরাবরই বিষয়টি যাচাই-বাছাই করে দেখার কথা বলে আসছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream