রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইউরোপের বিক্ষোভের ঢেউ এবার যুক্তরাজ্যে

ইউরোপের বিক্ষোভের ঢেউ এবার যুক্তরাজ্যে

ইউরোপের বিভিন্ন দেশে সরকারের নীতি, ব্যয় সংকোচন এবং সামরিক খাতে খরচ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ চলছে। এবার সেই বিক্ষোভের প্রভাব যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।দেশটিতে মূল্যস্ফীতি, বেকারত্ব, আবাসনসংকট এবং শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজারো শিক্ষার্থী। বিশ্লেষকদের ধারণা, তরুণদের এই অসন্তোষ ভবিষ্যতে বড় সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে পারে।গত শুক্রবার যুক্তরাজ্যের শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তিন গুণ বাড়ানোর প্রতিবাদের পর এটিকে দেশটির অন্যতম বড় শিক্ষার্থী আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।লন্ডনে বিক্ষোভকারীরা ট্রাফালগার স্কয়ার থেকে মিছিল নিয়ে ডাউনিং স্ট্রিটের দিকে এগিয়ে যান। এ সময় তাদের স্লোগান ছিল, ‘যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই’। তরুণদের দাবি, সামরিক খাতে ব্যয় বাড়ানোর পরিবর্তে শিক্ষা ও নিজেদের ভবিষ্যতের উন্নয়নে বেশি গুরুত্ব দিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে লেখক ফেইজি ইসমাইল বলেছেন, যুক্তরাজ্যের তরুণদের মধ্যে ক্ষোভ তৈরির পেছনে রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, সরকারি সেবার অবনতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি কিংবা প্রশিক্ষণের বাইরে রয়েছেন। এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশের বেশি এমন পরিস্থিতিতে রয়েছেন। দেশটির মোট বেকারের ৪০ শতাংশেরও বেশি তরুণ। নিবন্ধে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি অর্থায়ন কমে যাওয়ায় চাকরি ছাঁটাই ও শিক্ষাক্রম বন্ধ হয়ে যাচ্ছে। অথচ শিক্ষা ও বেসামরিক কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হলেও তরুণদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ বাড়ানো হচ্ছে। অন্যদিকে জনসেবা ও শিক্ষায় বরাদ্দ কমলেও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ছে। লেখকের মতে, ইউরোপজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির সঙ্গে ন্যাটোর প্রভাব এবং ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দেওয়ার বিষয়টি জড়িত। যুক্তরাজ্যে শিক্ষায় ব্যয় জিডিপির ৪ দশমিক ১ শতাংশ, যেখানে ফ্রান্সে এ হার ৫ দশমিক ১ শতাংশ। নিবন্ধে আরও বলা হয়েছে, দীর্ঘ পাঁচ দশকের বেসরকারিকরণ, নিয়ন্ত্রণ শিথিলকরণ ও সামাজিক সুরক্ষা খাতে কাটছাঁট বর্তমান সংকটকে গভীর করেছে। পরিস্থিতি মোকাবিলায় কঠোর দমননীতি কিংবা নতুন কৃচ্ছ্রসাধন নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় কার্যকর পরিবর্তন প্রয়োজন। অন্যথায় ইউরোপের গণবিক্ষোভের মতো আন্দোলন যুক্তরাজ্যেও বড় আকার ধারণ করতে পারে। সূত্র: আল-জাজিরা

নিজেকেই সর্বকালের সেরা বললেন রোনালদো

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ক্যারিয়ারে এক হাজার গোল করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। তবে তিনি নির্দিষ্ট এই মাইলফলকে পৌঁছানোকে নিজের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন না। বরং আল নাসরের এই ফরোয়ার্ড ক্যারিয়ারের গোলসংখ্যা ও মাঠের পারফরম্যান্স যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলেও দাবি করেছেন তিনি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে তিনি বলেন, তার পারফরম্যান্সের মান এবং গোলের জন্য মানুষ তাকে যথাযথ কৃতিত্ব দেয় না। রোনালদের ভাষ্যে, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’ ক্যারিয়ারের পরিসংখ্যানেও অনন্য অবস্থানে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোলসংখ্যা ৯৮০। অর্থাৎ পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোল পূর্ণ করতে তাকে আরও ২০টি গোল করতে হবে। এক হাজার গোলের লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, বিষয়গুলো স্বাভাবিকভাবে এগোতে দেওয়া উচিত। তার ভাষায়, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’ তবে এক হাজার গোলের মাইলফলক অর্জনের আকাঙ্ক্ষা এখনো রয়েছে তার। রোনালদো বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’ খেলা চালিয়ে যাওয়ার বিষয়েও নিজের অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। ভবিষ্যতে যেকোনো সময় ফুটবলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে মনে করেন তিনি। রোনালদোর কথায়, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’

নিজেকেই সর্বকালের সেরা বললেন রোনালদো
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream