শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় ‘মিথ্যার আধিপত্য’: ইরানের অভিযোগ

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় ‘মিথ্যার আধিপত্য’: ইরানের অভিযোগ

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও ইরান কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অতিরিক্ত ‘মিথ্যাচারের’ ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। শনিবার (১৫ আগস্ট) বিখ্যাত রুশ লেখক ফিওদোর দস্তয়েভস্কির উপন্যাস ‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর একটি উক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করে তিনি এই সমালোচনা করেন।ইসমাইল বাঘেই বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির বর্তমান পরিস্থিতি দস্তয়েভস্কির ওই বিখ্যাত অনুচ্ছেদের সাথে পুরোপুরি মিলে যায়।উপন্যাসের উক্তিটি উল্লেখ করে তিনি লেখেন, ‘যে ব্যক্তি নিজের কাছে মিথ্যা বলে এবং নিজের মিথ্যাকেই সত্য মনে করে শোনে, সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজের ভেতরের বা বাইরের কোনো সত্যকেই আর আলাদা করতে পারে না এবং এর ফলে সে নিজের পাশাপাশি অন্যের প্রতিও সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলে।’তিনি আরও উল্লেখ করেন, মিথ্যাচারের ওপর অতিরিক্ত নির্ভরতাই মার্কিন প্রশাসনকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। 

Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার