মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝেঃ নুসরাত ফারিয়া

পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝেঃ নুসরাত ফারিয়া

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ২০২৪ এর  জুলাই গণ-আন্দোলনের পর রুপালি পর্দায় দেখা যায়নি বললেই চলে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে সবসময়ই সরব উপস্থিতি রয়েছে তার। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে তার গ্ল্যামারাস লুক দেখে যে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা, তা বলার অপেক্ষা রাখে না। সেখানে নুসরাত ফারিয়াকে দেখা গেছে, কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর খানিকটা স্নিগ্ধ বোল্ড লুকে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে  অভিনেত্রীর শার্প লুক সবার নজর কেড়েছে। সাজসজ্জায় বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, মানানসই দুল ও ব্রেসলেট। এ ছবিগুলোতে নুসরাত ফারিয়ার অভিব্যক্তিতে ফুটে ওঠে আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। সেসব ছবিতে দেখা গেছে, কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন অভিনেত্রী।তিনি বলেন, শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে ছবির পোস্টে দেওয়া  ক্যাপশনটি। সেই ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন— বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে। ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে নেটিজেনসহ ভক্ত- অনুরাগীদের মন ভরে যাওয়া মন্তব্য করেন। অনেকেই বোল্ড লুকের প্রশংসা করেছেন। আবার অনেকে অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream