মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও সম্ভাব্য অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদল দলীয় কার্যালয় চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় মিছিল থেকে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন। মিছিলে জেলা ছাত্রদল, উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান, সদস্য সচিব ওয়ালিদ শাকিল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রলীগের কোনো ধরণের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। এসময় বক্তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সেইসঙ্গে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থেকে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করারও আহ্বান জানান বক্তারা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream