রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মোহাম্মদপুরে নারী সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণ: সেহাবীয়া দরবার শরীফের কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার

মোহাম্মদপুরে নারী সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণ: সেহাবীয়া দরবার শরীফের কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার রাজধানীতে শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে এক নারী সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদপুরের সেহাবীয়া দরবার শরীফের পরিচালক ও প্রধান শাহ-সূফী মোহাম্মদ সোহেল রানা আল-কাদেরি আল-চিশতী আল-সেহাবী ওরফে মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।  গত শনিবার (১৪ নভেম্বর) রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।  মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পেশায় একজন সাংস্কৃতিক কর্মী। তাঁর স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত সোহেল রানার সঙ্গে তাঁদের পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতার সুচিকিৎসার কথা বলে ওই নারীকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাসায় ডেকে নেন কথিত পীর সোহেল রানা। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।   এ ঘটনায় গত ১১ নভেম্বর ভুক্তভোগী নারী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর- ৩২, তারিখ- ১১/১১/২০২৬) দায়ের করেন।   পীরের পরিচয় ও পটভূমিগ্রেপ্তার সোহেল রানা মোহাম্মদপুরের নূরজাহান রোডে অবস্থিত সেহাবীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ভক্ত ও অনুসারীদের কাছে তিনি কাদেরিয়া, চিশতিয়া ও সেহাবীয়া তরিকার আধ্যাত্মিক নেতৃত্ব প্রদানকারী হিসেবে পরিচিত। আধ্যাত্মিক কার্যক্রমের পাশাপাশি তিনি ‘আঞ্জুমানে সেহাবীয়া সোহেল ফাউন্ডেশন’ নামক সামাজিক ও মানবিক সংগঠনেরও প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি ঢাকার মগবাজার দরবার শরীফসহ দেশের বিভিন্ন খানকাহ ও ধর্মীয় মাহফিলে অতিথি ও আলোচক হিসেবে অংশ নেন।এসআরবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত সোহেল রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।   

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream