শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
মাদকবিরোধী অভিযানে নারীসহ দুজনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে নারীসহ দুজনের কারাদণ্ড

নাজমুল হোসেন, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোছা. আয়েশা আক্তার নামের এক নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ পিস ট্যাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সময়ে মো. সোহাগ আলী (২৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী মোছা. আয়েশা আক্তারকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মাদকসেবী মো. সোহাগ আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।একটি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ও রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream