শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
তাহিরপুরে পাঁচ গ্রামের সংঘর্ষ, ফের বাড়ছে উত্তেজনা

তাহিরপুরে পাঁচ গ্রামের সংঘর্ষ, ফের বাড়ছে উত্তেজনা

স্টাফ রিপোর্ট:সুনামগঞ্জের তাহিরপুরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের রেশ কাটেনি। বৃহস্পতিবার স্থানীয় মাঠে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেওয়ায় ফের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নেন।প্রসঙ্গত, বুধবার দুপুরে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কসংলগ্ন ময়মনসিংহ হাটি এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।স্থানীয় সূত্র জানায়, মাঠে ক্রিকেট খেলার সময় বল  ইজিবাইকের কাচে লাগাকে কেন্দ্র করে চালক জালাল মিয়ার সঙ্গে বিরোধের সূত্রপাত। পরে মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বুধবার সকালে উপজেলা সদরের বীরনগর, জয়পুর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ময়মনসিংহ হাটিসহ পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সড়ক ও শনির হাওরে ভাসমান নৌকায় নৌকায়।তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার আমি, যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, স্থানীয় নেতৃবৃন্ধ ,পাঁচ গ্রামের মুুব্বীদের নিয়ে ফের সংঘর্ষেও বিষয়টি প্রতিরোধ করি একই সাথে বিষয়টি সালিসের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বুুধবার ঘটে যাওয়া সংঘর্র্ষের ভিডিও ও স্থিরচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে সমালোচনা শুরু হয়। সংঘর্ষ ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, সালিসকারক ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream