রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইজতেমা নিয়ে বিভ্রান্তি ও বিগত হামলার বিচার দাবিতে ওলামা মাশায়েখ বাংলাদেশের ৫ দফা

ইজতেমা নিয়ে বিভ্রান্তি ও বিগত হামলার বিচার দাবিতে ওলামা মাশায়েখ বাংলাদেশের ৫ দফা

বিশ্ব ইজতেমা ২০২৭-এর তারিখ ও আয়োজন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ এবং টঙ্গী ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালের হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট প্রদানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ৫ দফা দাবি উত্থাপন করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। রোববার (১১ অক্টোবর ২০২৬) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের বিশ্ব ইজতেমা বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আগামী জানুয়ারিতে দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি পক্ষ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি কেফায়তুল্লাহ আজহারী। এ সময় উপস্থিত নেতারা ২০১৮ ও ২০২৪ সালের হামলায় নিহতদের পরিবার ও আহতদের বিচার এবং চিকিৎসা-পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা বন্ধ, অনাকাঙ্ক্ষিত সরকারি হস্তক্ষেপ রোধে নীতিমালা প্রণয়ন এবং ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সাদপন্থী নেতা ওয়াসীফুল ইসলাম ও ওসামা ইসলামের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream