রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
জয়পুরহাট সরকারি কলেজে হামলা ভাঙচুর ও শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট সরকারি কলেজে হামলা ভাঙচুর ও শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকান্ডে কলেজের প্রিন্সিপাল স্যারের রুম অর ও শিবির সাথী আবু বক্কর সিদ্দিকের উপর অতর্কিত হামলার প্রতিবাদে জয়পুরহাট সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। রবিবার বেলা ১১ টায় জয়পুরহাট  সরকারি কলেজ মাঠে কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি ফরহাদ আলী। এসময় মিছিলে উপস্থিত ছিলেন  ছাত্র শিবিরের জেলা দপ্তর সম্পাদক মোরশেদুল আলম, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, কলেজ সেক্রেটারি,  হাসিব আহমেদ জিসান সাংগঠনিক সম্পাদক: আবু সাদ সিয়ামবিক্ষোভ মিছিলে কলেজে ভাংচুর  ও শিবিরের সাথী আবু বক্কর সিদ্দিক এর উপর অতর্কিত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। উল্লেখ্য যে, গতকাল জয়পুরহাট সরকারি কলেজের মাঠে জুলাই আগষ্ট  স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ছাত্রদলেরা  খেলা বন্ধের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।  তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির । তবে কলেজের ভাঙচুরের বিষয়ে অস্বীকার করেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream