শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
খাতা পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন পাইকগাছার তানভীর

খাতা পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন পাইকগাছার তানভীর

পাইকগাছা প্রতিনিধি:প্রকাশিত এসএসসির ফলাফলে আশানুরূপ ফল না পেয়ে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে জিপিএ-৫ অর্জন করেছেন খুলনার পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান তামিম। তার এই সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।তানভীরের এই অর্জনের পেছনে রয়েছে তার দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা। দুই ভাই-বোনের মধ্যে ছোট তানভীরের বাবা রবিউল ইসলাম একজন র‌্যাব সদস্য এবং মা নাজমা সুলতানা গৃহিণী। তার বড় বোন ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। সুশৃঙ্খল পারিবারিক পরিবেশ তার পড়াশোনায় বড় ভূমিকা রেখেছে।নিজের অনুভূতি প্রকাশ করে তানভীর বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পাওয়ায় তার সব প্রচেষ্টা সার্থক হয়েছে। এই সাফল্যের জন্য সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি বাবা-মা এবং শিক্ষক অসিত ও গোপাল স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।পড়াশোনার প্রস্তুতি সম্পর্কে তানভীর জানায়, সে নির্দিষ্ট রুটিন মেনে নিয়মিত পড়াশোনা করত এবং মূল বোর্ড বইকে সর্বাধিক গুরুত্ব দিত। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল অর্জনের লক্ষ্য ঠিক করেছে। এছাড়া সহপাঠী ও জুনিয়রদের উদ্দেশে তানভীরের বার্তা—ফলাফল মনমতো না হলে হতাশ না হয়ে ভুল শুধরে আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream