লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেহারার রঙ মুছে যায়, মুছে যায় যৌবনচরিত্র থাকে চিরদিন, যা জীবনের বড় ধন।অট্টালিকা ভেঙ্গে পড়ে, হারায় সোনার মায়াভালো চরিত্র বেঁচে থাকে, ছড়ায় আলোর ছায়া।রূপের চেয়ে গুণই বড়, সত্য যার প্রাণসৎ পথে চলে সদা, সেই তো চরিত্রবান।লোভের কাছে নত নয়, অটুট যার মানসর্বদা সত্য বলে, সেই তো চরিত্রবান।চরিত্র অধিক মূল্যবান, অসীম শক্তিতে বলিয়ানগৌরবে সর্বদা মহান, এসো হই চরিত্রবান।চরিত্র শ্রেষ্ঠ অলংকার, সুখী তার সংসারউত্তম তার ব্যবহার, চরিত্রবান প্রিয় সবার। চরিত্রবান সত্য পথে সদা সর্বদা চলেমানুষ চরিত্রবান হলে সম্মান করে সকলে।সত্যের পথে জীবন যেন থাকে সদা চলমানআল্লাহর কাছে আহবান, সবাই যেন হই চরিত্রবান।