পাইকগাছায় রবি সার্কেল মিলনমেলা: সেলসম্যানদের কাজের স্বীকৃতি ও ক্রেস্ট প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: গ্রাহকসেবার মান বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও বিক্রয় কার্যক্রমে গতিশীলতা আনতে খুলনার পাইকগাছায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রবি সার্কেল মিলনমেলা। পেশাগত উৎকর্ষ সাধন এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও উৎসাহিত করতে এই আয়োজনে ১২ জন সেলসম্যান ও উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।মঙ্গলবার (৬ অক্টোবর) দিনভর পাইকগাছা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। রোথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রকি বিশ্বাসের সভাপতিত্বে এবং রবি পাইকগাছা টেরিটোরির অফিসার জালিছ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন রবি আজিয়াটা পিএলসির খুলনা এরিয়ার এরিয়া ম্যানেজার সোহেল রানা এবং পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক।এসময় আরও উপস্থিত ছিলেন রোথী এন্টারপ্রাইজের হাউজ সুপারভাইজার দেবপ্রসাদ, ভিপি সুপারভাইজার মিহের মজুমদার, সিনিয়র স্টাফ সুবহান হোসেন, ইমন, আকাশ, রানা এবং কয়রা-পাইকগাছা ও তালা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় শতাধিক রবি সেলসম্যান। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও রবি সেলস নেটওয়ার্কের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রবি সেবার সার্কেল কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি প্রদান। এ সময় রবি সেবার প্রসারে বিশেষ ভূমিকা রাখায় সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি, অসামান্য বিক্রয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ ১২ জন সেলসম্যানকে (উদ্যোক্তাকে) ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।বক্তারা বলেন, আধুনিক গ্রাহকসেবা ও ডিজিটাল বিক্রয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে রবি’র কর্মকর্তা, সেলসম্যান ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের স্বীকৃতি ও মিলনমেলা মাঠপর্যায়ের কর্মীদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও বেশি উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।