সংকটের সময় ট্রাম্পের নীরবতা, ক্ষোভ ঝাড়লেন নিউজম
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে পড়ার সময় কোনো লিখিত বিবৃতি না দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউজম বলেন, ৯/১১ হামলার পর এত বড় পরিসরে আর কখনো এত মার্কিন নাগরিক বিমানবন্দরে আটকে পড়েননি। অথচ এমন পরিস্থিতিতে ট্রাম্পের কোনো খোঁজই পাওয়া যায়নি।তিনি আরও বলেন, ‘ট্রাম্প আপনাদের নিয়ে চিন্তা করেন না।’