সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

ক্যানসারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ের পর আবারও নতুন পরীক্ষার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। মাত্র তিন মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়ে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারে (হাই-গ্রেড কার্সিনোমা) আক্রান্ত হয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি তাঁর বর্তমান চিকিৎসা, কেমোথেরাপি শুরু হওয়া এবং মানসিক প্রস্তুতির কথা জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।রোগের পুনরাবৃত্তি ও অস্ত্রোপচার: তিন মাস আগে ক্যানসার শনাক্ত হওয়ার পর দ্রুত তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা এটিকে ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে নিশ্চিত করায় বর্তমানে তাঁকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।সামিয়া জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি এই লড়াই চালাচ্ছেন। ২০২২ সালে প্রথমবার তাঁর চতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়েছিল, যা তিনি ২০২৫ সালের মার্চে প্রকাশ করেন। তবে সেবার ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা পেয়েছিলেন, তাই কেমোথেরাপির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম।চিকিৎসকেরা চুল পড়ে যাওয়ার আশঙ্কার কথা জানালে সামিয়া ভেঙে না পড়ে বিষয়টি ইতিবাচকভাবে মেনে নেওয়ার কথা জানান। তিনি শেয়ার করেন, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়।ক্যানসারজয়ী হিসেবে এর আগে আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি একটি ফাউন্ডেশনের মাধ্যমে কাজ শুরু করেছিলেন। আগেরবারের মতো শক্তি ধরে রেখে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream