বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের দাপুটে জয়

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের দাপুটে জয়

সাতক্ষীরা প্রতিনিধি :ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭ খেলায় কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা জেলা দল দাপটের সাথে জয়লাভ করেছে। বুধবার (২৫ নভেম্বর)সকালে খুলনা জেলা স্টেডিয়ামে (KDS) অনুষ্ঠিত ইয়ংটাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর ম্যাচে কুষ্টিয়া জেলা অনূর্ধ্ব-১৮ দল সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দলের মুখোমুখি হয়।কুষ্টিয়া জেলা অনূর্ধ্ব-১৮ দল সাতক্ষীরার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে  ৪২ ওভার ৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান করতে সক্ষম হয়। কুষ্টিয়া দলের পক্ষে মো. তাসকিন হোসেন সর্বোচ্চ ৩৭ এবং মো. জুবায়ের ২৯ রান  করেন। সাতক্ষীরার বোলারদের মধ্যে হাসিনুল বান্না ১৯ রানে ৩টি এবং তামিম ইকবাল ১১ রানে ২টি উইকেট নেন।এছাড়া আজনাত আব্দুল্লাহ, ফাহিম হাসান আর্কো, হাসিবুর রহমান ও তানভীর হাসান দলের হয়ে ১টি করে উইকেট লাভ করেন। ফলে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল ৭৮ রানে জয়লাভ করে।এর আগে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাতক্ষীরা অধিনায়ক আরবাজ ইসলাম। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে সাতক্ষীরা সংগ্রহ করে ২০৮ রান। দলের পক্ষে তানভীর হাসান ১১৭ বলে ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যেঅপরাজিত ৮৩ রান করেন। এছাড়া মোঃ সালমান আফ্রিদি ৪৮, তানভীর রহমান অপরাজিত ২৪ এবং অধিনায়ক আরবাজ ইসলাম ১৬ রান করেন। কুষ্টিয়ার পক্ষে ফুয়াদ রহমান ও নাইমুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।ব্যাট হাতে অপরাজিত ৮৩ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্যের জন্য সাতক্ষীরার তানভীর হাসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।দলের সঙ্গে প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম এবং ম্যানেজার মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জয়ী দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।সংক্ষিপ্ত স্কোর:সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল : ২০৮/৬, ৫০ ওভার (তানভীর হাসান ৮৩*, মো.সালমান আফ্রিদি ৪৮, তানভীর রহমান ২৪*; ফুয়াদ রহমান ২/১৯)কুষ্টিয়া জেলা অনূর্ধ্ব-১৮ দল : ১৩০/১০ ৪২.৪ ওভার (মো. তাসকিন হোসেন ৩৭, মো. জুবায়ের ২৯; হাসিনুল বান্না ৩/১৯, তামিম ইকবাল ২/১১)ফলাফল: সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল ৭৮ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: তানভীর হাসান (সাতক্ষীরা)।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream